ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
চাঁদা নেয় বাংলাদেশে, ভাগ যায় লন্ডনে,আমার ভাই কবরে,চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথরের আঘাতে নির্মমভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার নগরীতে দুটি স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় একদল শিক্ষার্থী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া দুপুর একটায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করা হয়। শনিবার দুপুরে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ; ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী মো. আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী প্রমুখ। এসময় মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এমন বর্বরতা আমাদের ইতিহাসে নজিরবিহীন। কেবলমাত্র দলীয় বহিষ্কার নাটক করে এই ঘৃণ্য অপরাধ চাপা দেওয়া যাবে না। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।