সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে কাবিখা প্রকল্পের নাম মাত্র কাজ করে চাল আত্মসাত করায় স্থানীয়দের অভিযোগ দায়ের। বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে নীচু জায়গা ভরাটের জন্য ২০২৪-২৫ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রথম ও দৃতীয় পর্যায়ের ৯ মেট্টিক টন চাল বরাদ্ধ হয়। যার বর্তমান বাজার মুল্য চার লাখ টাকা। উক্ত প্রকল্পে ইউনিয়নের ৬ নং ওয়াডের সদস্য আবুল কালাম সাইদ পিআইসি নিযুক্ত হন। চলতি বছরের মার্চ মাসে বরাদ্ধ পেয়ে মাল উত্তোলন করেন।
তিনি তখন কাজ না করে অর্থবছর শেষের সময় তরিঘরি করে মাত্র ৫৫ ট্রাক মাটি ফেলেন। যার দাম মাত্র এক লাখ টাকা। প্রকল্পের সিংহভাগ টাকা তিনি আত্মসাত করেন। বিষয়টি জানা জানি হলে স্থানীয় শফিকুল ইসলাম সুমন নামের সচেতন ব্যক্তি বাদী হয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এবং অনুলিপি বিভিন্ন দপ্তরের প্রেরন করেছেন।
পিআইসি ইউনিয়নের ৬ নং ওয়াডের সদস্য আবুল কালাম সাইদ এ প্রতিবেদককে জানান, আমি বরাদ্ধকৃত কাজ করেছি, কেউ অভিযোগ দিলে তাহা মিথ্যা।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, নন্দনপুর ইউনিয়নের ৬ নং ওয়াড সদস্য আবু সাইদের কয়েকটা প্রকল্প দেখে কাজ করায়েছি। ইউনিয়ন পরিষদের সামনে প্রকল্পটি সরেজমিনে গিয়ে দেখবো। কাজ না করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
