আতাইকুলায় বাড়ীঘর ভাংচুর, লুটপাট

আতাইকুলা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় পুর্ব শত্রুতার জের ধরে বাড়ীঘর ভাংচুর ও নগদ টাকাসহ স্বর্নালংকার লুটপাট করেছে পতিপক্ষরা। আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সুত্রে ও আফসার আলী জানান, গত মঙ্গলবার দুপুরে থানার বিলকুলা গ্রামের মৃত আবু বক্কার শেখের আফছার আলীর বাড়ীতে আড়িয়াডাঙ্গী গ্রামের কতিপয় ব্যক্তি
বাড়ীর সামনে এসে তার পরিবারের সহিত আমার কথা কাটা কাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে আফসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এসময় সে গালিগালাজ নিষেধ করলে পরিবারের লোক জনের উপর ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তার বাড়ী ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ২ভরি সোনার গহনা নিয়ে যায়। যাবার সময় তারা বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে উক্ত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আফসার আলী বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলো মোঃ আক্কাছ আলী শেখ, (৬০) পিতা: মৃত ইলিয়াছ শেখ,মোঃ কাশেম, (৪০) পিতা: মৃত নিজাম উদ্দিন, মোঃ হয়রত আলী, (৪২) পিতাঃ মৃত ইলিয়াছ শেখ, মোঃ মিলন, (৩২) পিতা: মোঃ শামছু শেখ, মোঃ মাসুদ, (৩২) পিতা: নিজাম উদ্দিন, উভয় সাং-আড়িয়াডাঙ্গী, মোঃ খোরশেদ, (১৯) পিতাঃ মোঃ হেদায়েত, মোঃ হেদায়েত (৪০), মোঃ আরিফ (৩৫), মোঃ শরিফ, (২৫), উভয় পিতা: মোঃ আমজাদ শেখ, মোঃ রেজাউল, (৫০), মোঃ আরিফ, (৩৬) উভয় পিতা: মোঃ নায়েব আলী শেখ, মোঃ আব্দুল রউফ, (২০), পিতা: মোঃ রফিক শেখ, মোঃ বারেক শেখ, (৪৫), মোঃ মুক্তার শেখ, (৫০), উভয় পিতা: মৃত হাসু শেখ, মোঃ ময়নাল মোল্লা, (৩৫), পিতা: মোঃ রজব আলী মোল্লা, মোঃ সুরুজ আলী, (৩৫), পিতা: মোঃ আবুল কাশেম, মোঃ শহীদ, (৪৫), পিতা: মোঃ শামছু শেখ, মোঃ টুটুল শেখ, (৩২), পিতা: মোঃ তোজাম শেখ, মোঃ রবিউল ইসলাম, (২৫), পিতা: নোঃ ইসলাম প্রাং, মোঃ রবিউল ইসলাম, (৩০), পিতা: মৃত লিয়াকত আলী শেখ, মোঃ সাইফ, (১৮), পিতা:মোঃ আব্দুল মান্নান, উভয় সাং- বিলকুলা, মোঃ সাদ্দাম, (২৫), পিতা: মৃত নিজাম উদ্দিন, সর্ব সাং- আড়িয়াভাঙ্গী, থানা: আতাইকুলা, জেলা: পাবনা। এব্যাপারে আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।