চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত
প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে ক্লাবের
সাধারণ সভা বিদায়ী সভাপতি মো. হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী
সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা।
নির্বাচনে রকিবুর রহমান টুকুন সভাপতি এবং সঞ্জিত সাহা কিংশুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (দৈনিক আমার দেশ) ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. হেলালুর রহমান জুয়েল (দৈনিক ইত্তেফাক) পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে এমএ জিন্নাহ (দৈনিক ভোরের দর্পন) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন খান সোহেল পেয়েছেন ১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশু (দৈনিক মানবজমিন) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শামীম হাসান মিলন (দৈনিক সমকাল) পেয়েছেন ১২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু (দৈনিক কালের কন্ঠ) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত) পেয়েছেন ১৪ ভোট, অর্থ সম্পাদক পদে মো. জাকির সেলিম ( দৈনিক
খোলা কাগজ) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম ( দৈনিক চলনবিল) পেয়েছেন ১২ ভোট।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল (আমার সংবাদ) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (দৈনিক আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে এস এম মাসুদ রানা (দৈনিক সংবাদ) মো. জাহাঙ্গীর আলম (ইনকিলাব) ও শাহীনুর রহমান শাহীন (চ্যানেল টয়েনটি
ফোর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলী।
ভোটগ্রহণ শেষে তিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, সহকারী নির্বাচন কমিশনার ও চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সভাপতি চাটমোহরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বস্তনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।