চাটমোহর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চাটমোহর প্রেসক্লাবের কার্যকারী কমিটির নির্বাচন-২০২৬। আজ ২৯ আগস্ট ২০২৬, রোজ শনিবার ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল নিচে দেওয়া হলো:
নির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ
সভাপতি: রকিবুর রহমান টুকুন
সহ-সভাপতি: এম, এ জিন্নাহ্
সাধারণ সম্পাদক: সঞ্জিত সাহা কিংশুক
সহ-সাধারণ সম্পাদক: আব্দুল লতিফ রঞ্জু
অর্থ সম্পাদক: মোঃ জাকির সেলিম
কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই ৩টি পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন:
দপ্তর সম্পাদক: শুভাশীষ ভট্টাচার্য্য তুষার
প্রচার সম্পাদক: হাবিবুর রহমান শিমুল
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল
কার্যকারী সদস্য
মোঃ জাহাঙ্গীর আলম (১ নং কার্যকারী সদস্য)
এস, এম মাসুদ রানা (২ নং কার্যকারী সদস্য)
শাহীনুর রহমান শাহীন (৩নং কার্যকারী সদস্য)
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অত্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আবহে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল প্রকাশের পর চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
