সাঁথিয়া(পাবনা)প্র্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় গত শুক্রবার(২৮ আগষ্ট) রাতে অভিয়ান চালিয়ে ইউপি মেম্বরসহ বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের ৭ ওয়াডের মেম্বর ও বোয়াইলমারী গ্রামের আঃ গফুরের ছেলে নজরুল ইসলাম(৫০), একই গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মাসুদ রানা(৩৮), সাঁথিয়া পৌরসভাধীন চোমর গ্রামের কাজল(২২), আরিফ কাজী(২০), ছোন্দহ গ্রামের তোরন আলী(৩৫), পারগোপালপুর গ্রামের শরিফুল ইসলাম(৩০), করমজা নগর পাড়া মহল্লার সিদ্দিক(২৮)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
