আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন

আবু ইসহাকঃ পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে সাঁথিয়ার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে উপস্থিত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা মোঃ হাফিজুর রহমানসহ শিক্ষক মন্ডলী ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক দেন। পরে শিক্ষক বৃন্দের সাথে আলোচনা করেন তিনি। শিক্ষকরা বিদ্যালয়ের অবকাঠামো, খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম আলোচনায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, আগামীতে এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করতে শিক্ষকদের সচেষ্ট হতে বলেন। বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার, খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন বিষয় সরকারি ভাবে দেখবেন বলে জামান। আতাইকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাহিদ আল হাসান আসিফ, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবর রহমান, আতাইকুলা ইউনিয়ন বিএনপি’ আহবায়ক আলমাজ আলী সরদারসহ বিএনপির নেতৃবৃন্দ। আগে জেলা প্রশাসক আর আতাইকুলা ইউনিয়ন পরিষদ ও আর আতাইকুলা ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।