চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলা তাঁতী দলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন চাটমোহর পৌর তাঁতী দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম মাস্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা তাঁতী দলের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে। নবগঠিত এ কমিটিতে চাটমোহর পৌর তাঁতী দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম মাস্টারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাবনা জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক মোঃ নাজিমুদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল বিশ্বাসের নেতৃত্বে গঠিত এ কমিটিতে স্থান পাওয়ায় চাটমোহরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
মোঃ নূরুল ইসলাম মাস্টারকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করায় তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এ অর্জনে স্থানীয় নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মোঃ নূরুল ইসলাম মাস্টার জানান, আমাকে পাবনা জেলা তাঁতী দলের কমিটিতে অন্তর্ভূক্ত করে সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাবনা জেলা তাঁতী দলের সম্মানিত সভাপতি অধ্যাপক মোঃ নাজিমুদ্দিন সাগর এবং সাধারণ সম্পাদক মোঃ বাহারুল বিশ্বাসের প্রতি। আমি দলের আদর্শ ও নীতি অনুসরণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে
নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী
তাঁতীদল জিন্দাবাদ।
