লিভার মানব দেহের একটি ছোট অঙ্গ। তবে এই ছোট অঙ্গটি শরীরের নানা জরুরি কাজ করে। এক্ষেত্রে খাদ্য হজমে সাহায্য করা, বিভিন্ন উৎসেচক তৈরি থেকে শুরু করে নানা কাজ করে এই লিভার। এবার লিভারে ফ্যাট জমলে এই কাজগুলি ঠিকমতো করতে পারে না। আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ভুলভ্রান্তির জন্য অনেক ভুল হয়ে যায়। এমনই কিছু ভুলের কারণে শরীরে বেড়ে যায় ফ্যাটের পরিমাণ। এবার এই ফ্যাট লিভারেও জমে। তার থেকেও দেখা দিতে পারে অনেক সমস্যা। এর থেকে লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। তাই প্রতিটি মানুষকে সাবধান থাকতে হবে। দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এ রোগের কোনো উপসর্গ হয় না। কেউ অন্য কোনো রোগের কারণে পেটের আল্ট্রাসনোগ্রাম করলে, ফ্যাটি লিভার থেকে থাকলে সেটি ধরা পড়ে।
ফ্যাটি লিভার এর কিছু লক্ষণ
ফ্যাটি লিভার সমস্যায় তেমন লক্ষণ প্রাথমিক পর্যায়ে অতটা দেখা যায় না। এবার অসুখ কিছুটা এগিয়ে যাওয়ার পর কারও কারও শরীরে কিছুটা হলেও লক্ষণ দেখা যায়। এমনই চারটি লক্ষণ হল-
১. পেট ভার হয়ে যাওয়া
২. হজমের সমস্যা
৩. বমিবমি ভাব হওয়া
৪. পেটে ব্যথা অনুভূত হওয়া
চিকিৎসা
ফ্যাটি লিভার প্রতিরোধের উপায় হলো, ওজন নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণ করলে ফ্যাটি লিভার সম্পর্কিত যেসব রোগ আছে, যেমন, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমরা ওজন দুভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, আমরা আমাদের শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি যে পরিমাণ এনার্জি আমি নিচ্ছি, সেই পরিমাণ এনার্জি যেন খরচ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের পরিমিত পরিমাণে সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। ফ্যাটি লিভার সমস্যা খুব বেড়ে গিয়ে থাকলে কিছুটা ওষুধ দিয়ে সমস্যার সমাধান করা হয়ে থাকে। আর এই ওষুধ অত্যন্ত আধুনিক। তবে শুধু ওষুধ দিয়ে সমস্যা মেটে না। পাশাপাশি জীবনযাত্রা ও ডায়েটে করতে হয় বড় পরিবর্তন। তবেই সমস্যা থেকে দূরে যাওয়া হবে সম্ভব।
