সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের মাঠে ধানের জমিতে এ্যস্কোভেটর মেশিন দিয়ে রাতের আধারে পুকুর খননে জনগনের বাধা। উপজেলা ভুমি কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ। ঘটনাটি বুধবার দিবাগত রাতে।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, ছোন্দহ গ্রামের আঃ সাত্তারের ছেলে আমিরুল ইসলাম গত বুধবার দিবাগত গভীর রাতে ছোন্দহ গ্রামের মাঠে ধানের জমিসহ এ্যস্কোভেটর দিয়ে পুকুর খনন করতে থাকে। এলাকাবাসী জানতে পেরে বাধা দেয় এবং উপজেলা সহকারী কমিশনার ভুমিকে জানান। ভুমি কর্মকর্তা থানা পুলিশের অভিযানে বন্ধ করে দেন। স্থানীয় ইদ্রিস আলী, আঃ আজিজ, শরিফুল ইসলাম, হাফিজুর রহমানসহ অনেকে জানান এ মাঠে আগে বছরে তিন ফসল ফলত, পুকুর খনন করায় এখন দুই ফসল ফলে। রাতের অন্ধকারে আমিরুল ইসলাম এ্যস্কোভেটর দিয়ে পুকুর খনন করতে থাকে। সেখানে এখনও ধান রয়েছে, সে উঠন্ত ধান নষ্ট করে পুকুর খনন করছে। তারা আরো জানান এ মাঠে পুকুর খনন না করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন। সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ আল হাসান আসিফ জানান পুকুর খননের খবর জানতে পেরে বন্ধ করা হয়েছে। আবারও খননের চেষ্টা করলে আমিরুলকে আইনের আওতায় আনা হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
