মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) শাহীনা আক্তার,মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার সাদাত হোসেন ভূঁঞা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সুত্রধর প্রমুখ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়- জেলায় ২০২৫-২৬ অর্থ বছরে ফ্যামেলি কার্ড পাইলটিং কার্যক্রম এর আওতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৫৫জন উপকারভোগীদের গত ১৭ জুন-২০২৬ইং, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে সুবিধা প্রদান করা হচ্ছে। অর্থবছরে সারাদেশের ন্যায় জেলার সকল উপজেলার সর্বমোট ৭৩১ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রাপ্ত ১২০টি ট্যাবের মাধ্যমে ৮টি ইউনিটে ১২০জনকে (প্রতি ইউনিটে ১৫জন করে) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং অদ্য ১২ অক্টোবর উদ্বোধন পরবর্তীতে উপজেলা কমিটির তত্তবাবধানে প্রশিক্ষণ প্রাপ্ত স্ব-স্ব এলাকায় কার্যক্রম পরিচালনা করবেন।
