নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
কন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন,পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি,তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।গতকাল বৃহস্পতিবার (১ লা অক্টোবর) দুপুর ১২ টার সময় রাবির প্যারিস রোডে নির্লজ্জ দলীয়করণের উদ্দেশ্যে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না। এতে উপস্থিত ছিলেন,রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা,রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছাসহরাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থী প্রমুখ।
