টাঙ্গাইলে মা সমাবেশ ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও পাসের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির।

ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমূখ।

সমাবেশে বক্তারা এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল নিশ্চিত করতে মায়েদের সচেতন ভূমিকা ও নিয়মিত তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিদ্যালয়ে অতি সম্প্রতি উদ্বোধন হওয়া মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।