সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়িয়া গ্রামের আঃ কুদ্দুস (৬৫) এর ছেলের মোবাইল হ্যাক করে ২৮০০০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় তারা।
ভুক্তভোগী আঃ কুদ্দুস মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে উত্তর শোলাবাড়িয়া নিজ বাড়ী থেকে মাধপুর বাজারে যাচ্ছিলেন। এসময় ০১৮৫৬৪২৬৬৪০ নম্বর থেকে ফোন দিয়ে ঢাকায় চাকুরীরত ছেলেকে থানা পুলিশ ধরেছে বলে জানায়। কান্নাজরিত কন্ঠে বাবা বাবা টাকা দিতে বলে তাকে ছাড়াতে ওই নাম্বারে ২৫০০০ টাকা পাঠাতে বলে। বিষয়টি কাউকে না জানাতেও হুসিয়ার করে। কুদ্দুস মোল্লা ওই নাম্বারে পঁচিশ হাজার টাকা বিকাশ করেন। পরে ০১৬২৮৩৪১৯৭৩ নাম্বারে আরো ৩০০০ টাকা পাঠাতে বললেও দেন তিনি। কিছু সময় পর কুদ্দুস ছেলের মোবাইল ফোনে কল দেন ও বিষয়টি জানালে প্রতারণা হয়েছে বলে জানা যায়। তখন কুদ্দুসের ছেলের মোবাইল ফোন দুই দিন আগে হ্যাক হয়েছিল বলে জানান।
টাকা পাঠানো দুই ফোন নাম্বারই বন্ধ পাওয়া যায়।
আঃ কুদ্দুস মোল্লা জানান, তার সাথে এমন প্রতারণা হয়েছে, তিনি টাকা খোয়ায়েছেন। এমন প্রতারণা হতে সবাইকে সাবধান হতে বলেন। প্রতারণায় সতর্ক থাকতেও বলেন তিনি।
