খালেদ আহমেদ :
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সদর হাসপাতাল রোডে হাসপাতালের পাশে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল পাবনা ও বাংলাদেশ মেডিকেল নামের একটি অষুধের দোকানসহ দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
এ সময় সেন্ট্রাল হাসপাতালের ভেতরে অবস্থিত ওষুধের দোকানে অবৈধভাবে অলিভ অয়েল সংরক্ষণ ও বিক্রি এবং দোকানে কোনো ফার্মাসিস্ট না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাংলাদেশ মেডিকেলের ওষুধের দোকানে সিরিঞ্জের দাম বেশি রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানে পৃথকভাবে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
