মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ নির্ম‚ল ও নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলায় ৭০ হাজার ছাগল-ভেড়াকে বিনাম‚ল্যে টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর-২০২৬ পর্যন্ত জেলার ৭টি উপজেলায় এ গণটিকাদান কর্মস‚চি পরিচালিত হবে। কর্মস‚চির আওতায় – ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনাম‚ল্যে পিপিআর রোগের টিকা দেওয়া হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফুর আলম খান, অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সময়স‚চি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কর্মস‚চির মাধ্যমে জেলার ৭টি উপজেলায় মোট ৭০ হাজার ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত দিনে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বাড়ির পার্শ্ববর্তী নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য খামারি ও পশুপালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পিপিআর রোগের বিস্তার রোধ, ছাগল-ভেড়ার মৃত্যুহার কমানো এবং প্রাণিসম্পদ খাতের সুরক্ষায় এ গণটিকাদান কর্মস‚চি গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
