কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে টাঙ্গাইলের কালিহাতিতে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি মো: তারিকুল ইসলাম সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক রাহাদ হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।
উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৪১ টি চারা রোপন করা হয়।
