ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি তারেক জলিল মাস্টার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়। জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই শিক্ষার মূল লক্ষ্য। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন শিক্ষাজীবনের পথচলা সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি তারেক জলিল মাস্টার।

প্রভাষক রায়হান আহমদের পরিচালনায় ও একাদশ শ্রেণির ছাত্র মাহীর আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদস্য আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক মতিন মিয়া, আজিজ খান, প্রভাষক শিপলু তালুকদার, রনি চন্দ্র পাল, মাধব দেব, শাহান আলী, পিয়াস তালুকদার, নির্মল সরকার, শুভঙ্কর কর্মকার, রবিন হোসেন, মাধব দেব ও নজরুল ইসলাম, দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী সাকিবুল হাসান, তাইবা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মাছুমা আক্তার রিমি প্রমুখ।