উৎসবমুখর পরিবেশে আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

​ওসমান গনি বেড়া, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীনবরণ-২০২৬’ উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) প্রতিষ্ঠানের মিলনায়তনে (কক্ষ-৪০১) এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ হাকিমুল কবীর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী (প্রাক্তন আলহেরিয়ান) মোঃ আব্দুর রাজ্জাক (যুগ্মপরিচালক, জেনারেল), বাংলাদেশ ব্যাংক, মোঃ মিজানুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলেট জেনারেল, চীন এবং মোঃ মাসুদ রানা (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি), কাশিনাথপুর।
আলহেরা একাডেমির সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর ​সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতিটি শিক্ষার্থী যেন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে। নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ করে নেওয়া হয়।