কুচিয়ামোড়ায় ব্র্যাকের উদ্যোগে বাসক চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠিত

খালেদ আহমেদ :
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) পাবনা-২ অঞ্চলের উদ্যোগে ১৫ হাজার বাসক পাতার চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ামোড়া সারদিয়ার গোরস্থান রোডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুষ্পপাড়া অঞ্চলের কুচিয়ামোড়া শাখা অফিসের সামনে সদস্যদের মাঝে চারা বিতরণ ও পাকা রাস্তার দুই পাশে রোপণ করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স পাবনা-২ অঞ্চলের আয়োজনে আলোচনা সভা, চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধীর কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর।
তিনি বলেন, “এই গাছ একদিকে যেমন উপকারী, অন্যদিকে এটি ঔষধি গুণসম্পন্ন হওয়ায় কোনো পশু সাধারণত খায় না। ফলে জমির চারপাশে লাগালে এটি এক ধরনের প্রাকৃতিক বেড়ার কাজ করে।”
তিনি আরও বলেন, ব্র্যাকের এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে এই এলাকার মানুষ অল্প পরিশ্রমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”
এলাকা ব্যবস্থাপক সাজ্জাত হোসেনের সঞ্চালনায় চারা রোপণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আতাইকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন এবং আতাইকুলা ইউনিয়ন পরিষদ যুবদলের সাবেক সভাপতি আব্দুল মালেক।
সেখানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মজিদ, সদর থানা তাঁতি দলের সভাপতি হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, এলাকাবাসী মোঃ ওহিদুল্লাহ, পিএম জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সাবেক সিনিয়র শাখা ব্যবস্থাপক সুমন হোসেন, ডেপুটি ম্যানেজার হাসানুজ্জামান (বিডিইউ), শাখা হিসাব কর্মকর্তা দীপঙ্কর দেবনাথ এবং এলাকার শতাধিক নারী-পুরুষ।
এছাড়া অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।