কমলগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বও ( শনিবার) দুপুরে ১নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদে সোনাপুর এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, মো. ইজ্জাদুর রহমানের স্ত্রী মুন্নি আক্তারের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিষয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তারা দাবি করেন, এলাকার নিরীহ মানুষকে মামলার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা এসব হয়রানি বন্ধ এবং কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- শামছুজ্জামান, ফারুক মিয়া, রফিক মিয়া, বাপ্পারাজ, পাবেল, পারভেজ, বক্কর মিয়া, আবু তাহের, মজমিল, রনি মিয়া, শাকিলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিরীহ এলাকাবাসী যাতে কোনো ধরনের হয়রানি বা ভয়ভীতির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহŸান জানান।