বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর যুবলীগে যোগদানের বিষয়ে বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ছিল নিজের দেওয়া এমন বক্তব্যকে স্লিপ অব টাং বলে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আবেগপ্রবণ হয়ে সাবেক পৌর মেয়র ও আমার ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছেন এমন একটি বক্তব্যটি দিয়েছিলাম। এই বক্তব্য সঠিক নয়। এটি আমার ব্যক্তিগত বক্তব্য ছিলো। এই বক্তব্যটি স্লিপ অব টাং। তাই এই বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।
