তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

তাড়াইল প্রতিনিধী: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের শহীদ হোসেনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ জজ কোর্টের তাড়াইল আদালতে মামলা নং ৭/ ২০২৫।

রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ধলা গ্রামের বাগপাড়া এলাকার আফতাব উদ্দিন এর ছেলে শহীদ হোসেনের বিরুদ্ধে উক্ত মামলায় তারাইল আদালত ১/৯/২০২৬ তারিখে স্থিতা বস্তা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নির্দেশ প্রদান করেন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়। মামলা বিবাদী শহীদ হোসেন রাজমিস্ত্রি ফয়সাল,রিপন ও ঠিকাদার শফিককে দিয়ে ভবন নির্মাণের কাজ চলমান রেখেছেন।
ভবন নির্মাণের কাজ চলমান থাকায় ও কোর্টের আদেশ অমান্য করার বিষয়ে জানতে চাইলে কোন কথা বলতে রাজি হয়নি শহীদ হোসেন, তবে তিনি বলেন আদালতে মামলা চলমান রয়েছে রায় হওয়া পর্যন্ত কাজ করতে পারব।
এমনকি শহীদের স্ত্রী রুকসানা পারভীনের দাবি আমরা নিজেরার বিষয়ে আমরা নিজেরা বসে শেষ করব। অন্যদিকে ভবন নির্মাণের জমিতে সোহাগ নামের লোকের রয়েছে ২ শতাংশ জমি এমন দাবী করেন ছয়দুল মিয়ার পুত্র সোহাগ।
সোহাগের দাবি শহীদ হোসেন গ্রামের দেন দরবার কিছুই মানেন না জোরপূর্বক ভবন নির্মাণ করছেন। সোহাগ বাধা প্রদান করলে শহীদ হোসেন তাকেও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে জানান সোহাগ ও তার পরিবারের সদস্যরা। ধলা গ্রামের আবু বক্কর বলেন, আমরা গ্রামীণ দরবারে নিষেধ করেছি। কিন্তু শহীদ মিয়া তা না মেনে ভবন নির্মাণের কাজ চলমান রেখেছেন। একই এলাকার তমজিত মিয়া বলেন শহীদ আদালতের আদেশ অমান্য করেই ভবন নির্মাণ করছে। এ বিষয়ে আমরা নিষেধ প্রদান করলে আমাদেরকে উল্টো হুমকি প্রদান করে শহীদ। মামলার বাদী রফিকুল ইসলাম বলেন শহীদ গংরা আমাকে বাড়িতে যাইতে দেয় না গেলে আমাকে প্রাণে মেরে ফেলবে। শহীদ গংয়ের ভয়ে এখন গ্রামের বাড়িতে যাইতে পারি না । ফলে নিরুপায় হয়ে তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করি, যাহার নং ১০২৯(২৭/১২/২০২৪)।এবং কিশোরগঞ্জ মডেল থানা ডায়েরি নং ১৭৬ (৩/৫/২৬)।
তার মধ্যেও শহীদ গংরা রফিকুল ইসলামের বাড়িতে ভাংচুর, লুটপাট করে গাছ গাছালি কেটে ফেলে। এসব বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম গত ২ জুন ২০২৫ তারিখে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সাথে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন যার নং ১৩৮/ ২০২৫। উক্ত মামলা ও জি টি করেও রফিকুল ইসলাম নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যেকোন সময় শহীদ হোসেন গংরা রফিকুল ইসলাম এর উপর আক্রমণ করতে পারে বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম । এমনকি তার পরিবারের সদস্যদের ওপরও হামলা হতে পারে।
তিনি পুলিশ প্রশাসনের নিকট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এ সকল বিষয়ে সত্য ঘটনা উদঘাটন করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।