কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন এর অংশ হিসেবে টাঙ্গাইলেও শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(৩১ আগস্ট) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিশিষ্ট সাংবাদিক ও নজরুল সাহিত্য পরিষদের সভাপতি খান মোহাম্মদ খালেদ,সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সাহিত্য সম্পাদক কাজী বজলুর রহমান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যন্ত), মাদ্রসা,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুণের নির্ধারিত কবিতা), চিত্রাঙ্কন,স্মভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা।
