প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রমিক দলের নেতাদের মতবিনিময় সভায় শিমুল বিশ্বাস

খালেদ আহমেদ :
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, এমপিসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের আলোচনা অনুষ্ঠিত হয়।