পরিবেশ ও জনসাধারণ স্বাস্থ্য হুমকির মুখে আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে সড়কও জনপদের জায়গা দখল করে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে সেখানে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্স্রা ও চার্জার তৈরীর কারখানা। জনসমাগম এলাকায় এসব কারখানায় দিন রাত সমান তালে চালানো হচ্ছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটা। ফলে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে যানবাহন ও জনসাধারন স্বাস্থ্য ঝুঁকিতে চলাচল ও অবস্থান করার পাশাপাশি পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক সভায় কারখানা গুলো নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষন করা হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন না করায় এসব কারখানার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগকে সড়জমিনে তদন্ত করে জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে নিরাপদ স্থানে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখাগেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জন সমাগম এলাকায় এক শ্রেনীর ব্যক্তি অবৈধ ভাবে দখল ও স্থাপনা তৈরী করে সেখানে বিদ্যুত চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে বিকট শব্দে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার ইজিবাইক (টমটম) তৈরীর কারখানা নির্মান করে সেখানে বিভিন্ন যানবাহন তৈরী করে আসছে। এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশ পাশে যানবাহন ও জনসাধারণের চলাচল ও জনস্বাস্থ্য হুমকির ঝুঁকির পাশাপাশি ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কটি অল্প সময়ে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সরকারি জনপদ বিভাগের সড়কে স্থাপনা নির্মানের কোন বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।