আদমদীঘিতে বিশেষ অভিযান দুই আসামী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের মো: টুকুর ছেলে আরিফুল ইসলাম জনি (৪০) ও উথরাইল দক্সিনপাড়ার হবিবর রহমানের ছেলে আইয়ুব আলী (৫৫)। গত শনিবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি থানা পুলিশের নিয়মিত অভিযানে আদমদীঘি থানার ২৩ নম্বর মামলা আরিফুল ইসলাম জনিকে এবং ২০ নম্বর মামলায় তদন্তে সন্ধিহান ভাবে প্রাপ্ত আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন. গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।