রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত

খালেদ আহমেদ :
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তির পর রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোষাখালী লঞ্চঘাট ও বাংলাবাজার এলাকায় রোটারিয়ান সিরাজুল ইসলামের প্রকল্পের আওতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় কাতল, সিলভার কাপ, রুইসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আবুল হোসেন পিএইচএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সাখাওয়াত হোসেন ও মাসপো গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচারক আলিমুজ্জামান বিশ্বাস পনি।
রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম পিএইচএফের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ার রোটারিয়ান আজিজুল হাকিম শিহাব, প্রকল্প সদস্য রোটাঃ শাহেদ হোসেন তুষার, রোটাঃ রাশেদুল ইসলাম, রোটারিয়ান পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ, রোটাঃ অ্যাডভোকেট মো. বেলাল হোসেন, রোটারিয়ান মুকাদ্দিস আলম পিএইচএফ (আইপিপি), রোটারিয়ান পিপি আবু মো. মোর্শেদ পিএইচএফ, রোটারিয়ান নুরুন্নবী খান হুমু, রোটাঃ এসএম আলাউদ্দিন, রোটাঃ ডা. মঞ্জুরা রহমান, পাস্ট প্রেসিডেন্ট (পিই) রোটাঃ মোস্তফা রিয়াজ শাহরিয়ার পিএইচএফ, রোটাঃ মাসুদ রানা, রোটাঃ ওয়ালিউল ইসলাম, রোটাঃ জিল্লুর রহমান পিএইচএফ, রোটাঃ রাজিবুর রহমান রিন্টু, রোটাঃ আলহাজ্ব রইস উদ্দিন এবং রোটাঃ মোঃ আলাউদ্দিন।
এ ছাড়া রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির প্রায় অর্ধশত রোটারিয়ান এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
কর্মসূচি শেষে দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে উপস্থিত রোটারিয়ানরা সবাই মিলে এক মধ্যাহ্নভোজে অংশ নেন।