আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধিঃ
নেশা ছেড়ে কলম ধরি- মাদককে না বলি। জীবনকে ভালবাসুন- মাদক থেকে দুরে থাকুন।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
পাবনার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সচেতনা গড়ে তুলতে পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় আতাইকুলা উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন। মাদকের কুফল নিয়ে ও বাস্তব জীবনে ঘটে যাওয়া উদাহরণ দিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন বিশেষ অতিথি আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, মাদকের কারণে পিতামাতাকে হত্যা ও আত্মীয় স্বজনসহ প্রতিবশীদের সাথে খারাপ সম্পর্ক, নিজের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ। সভায় আরো বক্তব্য দেন মাধপুর হাইওয়ে থানার সার্জেন্ট মোকলেছুর রহমান, শিক্ষক সাখাওয়াত হোসেন বাবু, খ,ম, আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ছাত্রী লিতু রহমান গল্প। মাদক বিরোধী আলোচনা সভায় শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
