আতাইকুলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ এ গোল্ডেন এপ্লাস ৯ জন ৩৭ জন এসহ ১২৮ জন পাশ করে সাফল্য অর্জন করেছে।
সারা দেশের ন্যায় সোমবার সকাল দশটায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ৯ জন ও ৩৭ জন এসহ ১২৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য রফিকুল ইসলাম জানান ছাত্র ছাত্রীদের পরিশ্রম ও শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় ভালো ফলাফল করেছে, আগামীতে আরো ভাল ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান জানান, বিগততে শিক্ষা বিহীন পাশ করত শিক্ষার্থীরা। এ বছর শিক্ষা মন্ত্রী ও সরকারের শিক্ষা নীতিতে বাস্তব শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এতে মেধা ভিত্তিক শিক্ষা অর্জন করে ছাত্র ছাত্রীরা যে ফলাফল লাভ করেছে। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সচেতনতা হয়ে আরো ভাল ফলাফল লাভ করুক এ আশাবাদ ব্যক্ত করেন।
