আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ্অ্যানড্রোড মোবাইল ফোন কেনার টাকা না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে শামীম হোসেন (১৭) নামের এক তরুন বিষপানে অসুস্থ্য থাকার ১৭ দিন পর গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। মৃত শামীম হোসেন আদমদীঘি উপজেলার কুমারগাড়ী গ্রামের আলম হোসেনের ছেলে। সে সুতায় রং মিশানো কাজ করতো বলে জানাযায়।
পািরবারিক সুত্রে বলা হয়, শামীম হোসেন সুতায় রং মিশানো কাজ করতো। বেশ কিছু দিন যাবত একটি অ্যানন্ড্রোড মোবাইল কেনার জন্য তার বাবা মায়ের নিকট টাকা চেয়ে বায়না ধরে। তার বাবা মাসহ পরিবারের লোকজন অ্যানড্রোড ফোন কিনে দিবেনা বলে শামীমকে জানায়। ফলে সে অভিমান করে গত ২২ জুলাই রাতে বাড়ির টিউবওয়েলের পারে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীঘ ১৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেশে গত শনিবার বিকেলে মারা যায।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলে মৃত শামীমের চাচা রেজাউল ইসলাম থানায় লিখিত ভাবে অভিযোগ করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
