লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরের ভিতুর কোটি এলাকায় ৭ বছর শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামী জীবন মিয়া (২২) কে গ্রেফতার করছে
রার। ৩ অক্টোবর রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রংপুর র্যাবের সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
