বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

ওসমান গনি বেড়া, পাবনা প্রতিনিধি:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বেড়ার সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে এ চারাগাছ তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা অফিসার জনাব সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠান শেষে সমাজসেবা অফিসার বিদ্যালয়টির সার্বিক পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক, উপস্থিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে সার্বিক চিত্র জেনে নেন।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। বর্তমানে এখানে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পড়াশোনা করছে। শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে এই শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে কোনো সরকারি বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা না থাকায় কার্যক্রম পরিচালনায় শিক্ষক-কর্মচারীদের বেশ বেগ পেতে হচ্ছে। সরকারি সুবিধা পেলে প্রতিষ্ঠানটি আরও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
​বিদ্যালয়টির পরিচ্ছন্ন পরিবেশ ও শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে জনাব সিরাজুল ইসলাম বলেন,
​”বিদ্যালয়টি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রতিবন্ধীবান্ধব। ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর উপস্থিতিতে এর সার্বিক কার্যক্রম বেশ সন্তোষজনক। এখানে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ এর সংকলন থাকলেও বাচ্চাদের খেলার জন্য একটি মাঠ আছে। তবে সরকারি বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যালয়টি সরকারি বেতন-ভাতার আওতাভুক্ত হলে শিক্ষকরা আরও উদ্যোমে দেশ গড়ার কারিগর হিসেবে অনবদ্য ভূমিকা রাখতে পারবেন।”
​শেষে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।