মৌলভীবাজারে আদালতে মামলা করায় হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার রংদাশ এলাকায় আদালতে মামলা করাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছায়াদ মিয়া নামে এক ব্যক্তি মৌলভীবাজার সদর মডেল থানায় একই এলাকার কাইয়ুম মিয়া (৩৬), ওয়াহিদ মিয়া (৩৩), পাবেল মিয়া (২৫), রাহেল মিয়া (২৩), আবুল মিয়া (২১), দুরুদ মিয়া (৬০), কাউছার মিয়া (২৭)সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদশৃন করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ( মামলা নং- ১০৭/১১৪/১১৭ ( সি), তারিখ : ০১/০৮/২০২৬ইং) চলমান। মামলার নোটিশ পাওয়ার পর উনারা ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট বিকেলে একদল ব্যক্তি তার বাড়িতে এসে গালিগালাজ ও মারধর করে। এতে তিনি আহত হন এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। অভিযোগকারী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।