মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাবনার চাটমোহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর- মান্নাননগর সড়কের দোদারিয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বিএমডিএ চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উপজেলা নির্বাহী অফিসার মুসা
নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএমডিএ পাবনা জোনের নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, উপজেলা বিএনপির নেতা আঃ কুদ্দুস আলো মাস্টার, অধ্যক্ষ আঃ রহিম কালু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শামসুর রহমান শামস, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু হানিফ, জাহাঙ্গীর আলম লিখন বিশ^াস, ভিপি সেলিম রেজা, আঃ কুদ্দুস রেজা, প্রভাষক আঃ রহিম, কৃষকদলের পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক নিক্সন, শ্রমিকদলের উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ, যুবদলের সদস্য সচিব গোলজার হোসেনসহ সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী, সাংবাদিক ও
এলাকাবাসী।
বিএমডিএ সূত্রে জানা গেছে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলায় ৫ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। একইদিন পাবনার ফরিদপুর উপজেলাতেও বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
