আদিতমারীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মাল্টা চাষ প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষিকা

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ীর শালমারা সরকারী প্রাথমিক বিরদ্যালয়ের ছাঁদে মাল্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা। প্রতিদিন এলাকার মানুষ এই মাল্টা চাষ দেখে অনেক খুশি হয়েছেন। প্রধান শিক্ষিকা তার সহকর্মী শিক্ষকদের নিয়ে এই মাল্টা চাষ করেন। যা জেলার আর কোন স্কুল ছাঁদে মাল্টা চাষ দেখা যায় না। এই মাল্টা এলাকার মানুষ সহ আগত অতিথিরা খেয়ে থাকেন।ওই ওয়র্ডের মেম্বর আসাদ মিয়া জানান, এই মাল্টা আমি ও আমার বাড়ির লোকজন খেয়ে থাকি। তবে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকগন অনেক শ্রম দেয়ায় সফলতা অর্জন করেছে।