ইয়ানূর রহমান : যশোরের শার্শার ফুলসারা গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইন(১৪)কে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির বাবার একটি মুদি দোকান ছিল। বুধবার সকালে তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় শিশুটির বাবা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এদিন রাত্রে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে পরিবারকে জানায়।
পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে। নাইমকে আটক করা হয়েছে। শিশুটি ভয়ে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নাম্বার ৩১। তারিখ ২৩ জুলাই)। শুক্রবার সকালে নাইমকে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। #
