নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) বেলা ১১টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভার অয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম,অ্যাডভোকেট দিলসেতারা চুনি, অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতি; সালেহা পারভিন ডলি, অ্যাডভোকেট ও সদস্য, মহিলা আইনজীবী সমিতি; এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এডিসি), অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, রাজশাহী; অ্যাডভোকেট সামিনা, কো-অর্ডিনেটর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাজশাহী; তুষার চন্দ্র মাহাতো, ক্লিনিক ম্যানেজার, মেরী স্টোপস বাংলাদেশ; খানুজ্জামান, প্রধান, রাজশাহী টেকনিক্যাল স্কুল, ইউসেপ, পবা, রাজশাহী; সামছুন্নাহার মুক্তি প্রমুখ।#
