সাংবাদিকতার চার যুগ-৩২

এবাদত আলী

নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় হতে বিশেষ পরিচয় পত্র সংগ্রহ করার কথা আগেই ঘোষণা করা হয়েছিলো | সে মোতাবেক নির্বাচনের বেশ ক’দিন পূর্বেই আমার স্নেহাষ্পদ সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকীর মাধ্যমে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পিপি ও ষ্ট্যাম্প সাইজের দু কপি ছবি এবং সংশ্লি¬ষ্ট পত্রিকার পরিচয় পত্রের ফটো কপি জমা দেওয়া হলো |
২০০৮ সালের ২৯ ডিসে¤^র , সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসাবে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) কর্তৃক ¯^াক্ষরিত নির্বাচন পর্যবেক্ষক কার্ড হাতে পাবার পর হতেই সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষার পালা | অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচন খুবই তাৎপর্যপুর্ণ | মূলতঃ জনগণের আশা আকাংখ্যা অনেক বেশি | কারণ গণতন্ত্রে উত্তরন ও অগ্রগতির মাইল ফলক হিসাবে জাতি এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো দুটি বছর ধরে| অবশেষে বহু প্রতিক্ষিত সেই দিনটি এসে গেল |
আগে থেকেই কথা হয়েছিলো পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নতুন বিশ্ববার্তার প্রধান সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঙ্গে| নির্বাচনের দিন সকাল বেলা তিনি “সাংবাদিক ” ষ্টিকার স¤^লিত মাইক্রোবাস যোগে টেবুনিয়াতে এলে আমি এবং আমার সুহ্রদ সাংবাদিক এইচ, কে, এম আবুবকর সিদ্দিক তাঁর সফর সঙ্গি হলাম | আগে থেকেই তাঁর সঙ্গে ছিলেন নতুন বিশ্ববার্তার ফটো সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম শরীফ | পাশের একটি চায়ের দোকান থেকে চা পান শেষে আমরা ভোটকেন্দ্র পরিদর্শনে রওনা হলাম ॥
টেবুনিয়া-চাটমোহর সড়ক ধরে কিছু দুর যেতেই ডাইনে মোড় নিয়ে আমাদের মাইক্রোবাস এগিয়ে চল্লে¬া | হালকা পাতলা গড়নের ১৮/১৯ বছর বয়সের চালক তুষার বেশ দক্ষতার সাথেই মাইক্রোবাস চালাচ্ছিলো| আমাদের মনেও তখন বেশ রোমাঞ্চ | আমরা এক সময় পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মনিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হলাম | এই কেন্দ্রে এস আই আব্দুল মান্নান আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করছেন | আনছার ও ভিডিপি সদস্যগণ তাকে সহায়তা করছেন | কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওবায়দুল হক জানালেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮ শ ৩৮ জন | এ পর্যন্ত প্রায় ৫০০ ভোট কাষ্ট হয়েছে | প্রতিটি ভোটকক্ষেই নৌকা,দাড়িপাল্লা ও হাতপাখা প্রতিকের এজেন্ট রয়েছে | তাঁরা জানান এ কেনেদ্র সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচেছ | ভোট কেন্দ্রটি বেশ ছিমছাম | ভোটারগণ সারিবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন , এমনই একজন ভোটার মনিদহের নিজামুদ্দিনের কাছে গিয়ে তাকে দেওয়ার অনুভ’তি সম্পর্কে প্রশ্ন করতেই তিনি হেসে উত্তর দিলেন “ক্যা¤^া আবার লাগবি খুব ভালো লাগতেছে | ” পাশেই মহিলা ভোটারদের ল¤^া লাইনে বহুসংখ্যক মহিলা ভোটার ভোট দেওয়ার জন্য দাড়িয়ে আছেন অনেক্ষণ ধরে | ভোট কেন্দ্রের বাইরে জাতীয় পার্টির জেলা নেতা আব্দুল হামিদ খান বুকে নৌকার প্রতিক লাগিয়ে ভোটারদেরকে ভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করছেন | অপরজন থানা আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন বিশ্বাস কেও বেশ ব্যস্ত দেখা গেল |
আমরা যখন মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর ভোট কেন্দ্রে পৌছলাম ঘড়িতে তখন সকাল সাড়ে ন’টা | এই কে›ে&দ্র প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম | তিনি আমাদেরকে কয়েকটি ভোট কক্ষ ঘুরে ঘুরে দেখালেন| এখানেও মহিলা ভোটারদের উপস্থিতি তুলনামুলক ভাবে অনেক বেশি | এই কেন্দ্রে আলেফা বেওয়া এসেছেন ভোট দিতে , তিনি চোখে কম দেখেন | তার নাতি ছেলে তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে | এখানে শাšিতপুর্ণভাবে ভোট গহণ অনুষ্ঠিত হচ্ছে | কেন্দ্রের বাইরে মাইক্রোবাসে ওঠার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন এসে রবিউল ইসলাম রবির সাথে কুশল বিনিময় করলেন | তিনি তার পূর্ব পরিচিত | এবার এই কেন্দ্রে নৌকার বিজয় হবে বলে তিনি দাবি করলেন | এর পর পার্শ্ববর্তী ভোট কেনদ্র গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন উপস্থিত হলাম তখন সকাল ১০টা | পাবনা ৫ আসনে (পাবনা সদর ) নৌকা প্রতিকে মহাজোট প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স, দাড়িপাল্ল¬া প্রতিকে ৪ দলীয় জোট প্রার্থি জামাত নেতা মওলানা আব্দস সুবহান এবং ইসলামী আন্দোলনের নেতা হাত পাখা প্রতিকে মওলানা আরিফ বিল্ল¬াহ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন | আমাদের দিকে এগিয়ে এসে জনৈক বৃদ্ধ জানালেন আমি মওলানা আরিফ বিল্লাহ’র পিতা| আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন | মওলানা আরিফ বিল্লাহ’র বাড়ি এই গোবিন্দ পুরেই |
এরপর হাড়িয়িাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হামছিয়াপুর ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আমরা এক সময় মনসুর আলী কলেজ কেন্দ্রে পৌছলাম | এখানেও পুরুষের পাশা পাশি মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি | পাবনা বাইপাস সড়ক ধরে পূর্ব দিকে কিছু দুর যেতেই বাম পাশে বায়তুল আমান ট্রাষ্ট ভোট কেন্দ্র | মূলতঃ এই প্রতিষ্ঠান মওলানা আব্দুস সুবহানের নিজ¯^ প্রতিষ্ঠান | তাই এখানে দাড়িপাল্ল¬া প্রতিকের নেতা কর্মিদের আনা গোনাই বেশি চোখে পড়লো| আমরা যখন জালাল পুর মওলানা কছিমুদ্দিন স্মৃতিকেন্দ্র ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌছলাম ঘড়ির কাঁটায় তখন সকাল ১১ টা ছুঁই ছুঁই করছে | এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহফুজুল হক | এবারে নতুন ভোটার নুরমোহাম্মদ ও আফজাল হোসেন রোদের মধ্যে ল¤^া লাইনে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন | তাদের আগ্রহের মাত্রা অত্যাধিক | ধোপাঘাটা গ্রাম থেকে রিকসা ভ্যানে করে ভোট দিতে এসে ল¤^া লাইনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছেন মোমেনা, তার কোলের শিশু সন্তান যেন নেতিয়ে পড়েছে | তবুও তিনি ভোট দিবেন | তার পাশ দিয়ে যেতেই বলে¬ন বাবা ওই পুলিশেক একটু কয়ে দেনতো আমাক তাড়া তাড়ি ভোট দিতি দিক |
কেন্দ্রের বাইরে আমাদের কাছে অভিযোগ করলেন জালাল পুরের এক যুবক আবদুল মোতালিব ; এই কেন্দ্রের অনেক ভোটারের আইডি কার্ড আছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছেনা| সাংবাদিকদের কাছে তিনি এ কথা পত্রিকায় তুলে ধরার জন্য অনুরোধ করলেন|
(ক্রমশঃ)|(লেখক সাংবাদিক ও কলামিস্ট)|

এবাদত আলী
সাংবাদিক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব ও
সদস্য: পাবনা প্রেসক্লাব
তারিখ: ০৮/০৭/২০২৬