মশাহিদ আহমদ, মৌলভীবাজার : নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে উঠান ˆ বৈঠক অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২৩ জুন ২০২৬ খ্রি.) দুপুরে জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ˆবঠকের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা মো. কহিদুল ইসলাম| বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি এবং নারীর অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন| তারা পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা ˆতরির মাধ্যমে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান| এ সময় স্থানীয় নারী, নারী সংস্থার সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| বক্তারা বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ| উঠান ˆবঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়|
