রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে শিক্ষক বাবার মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে| গতকাল সোমবার (২২ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে| ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন| নিহত রেজাউল করিম অবসরপ্রাপ্ত শিক্ষক বলে জানা গেছে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো| সোমবার সকালেও ¯^ামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন| এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন| আঘাতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন| ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান| পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী| পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন| পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়| এবিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়| প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে| ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে| তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|#