মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মাদক মামলায় মোঃ আক্তার সাজাপ্রাপ্ত (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ| রবিবার (২২ জুন) দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন| সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন| গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে| গ্রেফতারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার মৃত মশাইদ মিয়ার ছেলে| তিনি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন|
