মৌলভীবাজারে ভারতীয় ভোগ্যপণ্য ও ক¤^লসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেফতার- ৮

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি সফল অভিযানে ভারতীয় চকলেট ও ক¤^লসহ ৮জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম| এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয় এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়| গত ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে| পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮,৬৫,৮২২/- টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়| উক্ত ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৭, তারিখ: ২১/০৬/২০২৬, রুজু করা হয়| অপরদিকে, ২১ জুন- ২০২৬ সকাল ৮ ঘটিকার দিকে একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী কঅঋও ঞজঅঠঊখঝ এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় ˆতরি ডাবল পার্ট প্রিন্টের ক¤^ল জব্দ করা হয়| উক্ত বাসটির আনুমানিক মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা| এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৮, তারিখ: ২১/০৬/২০২৬, একই ধারায় মামলা রুজু করা হয়| উভয় অভিযানে আট জন আসামি গ্রেফতার করা হয়েছে| চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে| এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি ক¤^লসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে|
অপরদিকে,
বড়লেখায় সিধেল চুরির রহস্য উদঘাটন, চুরি হওয়া মালামালসহ একজনকে গ্রেফতার করা হয়েছে| সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিধেল চুরির একটি ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ| এ ঘটনায় কামরান আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে| বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, একটি সিধেল চুরির ঘটনায় তদন্তকালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়| পরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকারপুঞ্জি এলাকার মোঃ কামরান আলী (২৫)-কে গ্রেফতার করা হয়| গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা, রান্নার বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়| একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশা জব্দ করা হয়েছে|