চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ফৈলজানা উচ্চ বিদ্যালয়ে এই রচনা প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা’র আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটমোহর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। এখনই নবায়নযোগ্য জ্বালানির দাবিতে আলোচনায় মুল বিষয় সম্পর্কে আলোকপাত করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম মধু, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাক আহমেদ পান্না, মওলানা আব্দুস সোবহান ফারুকী, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব মোঃ খলিলুর রহমান প্রমুখ। রচনা প্রতিযোগিতায় স্কুলের বিভিন্ন শ্রেণির ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রকৌশলী আবদুল হোসেনের অর্থায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।