নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়লাভ করায় পাবনার চাটমোহরেও আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা বিজয় মিছিল ও উল্লাস করেছে।
বুধবার (১৭ জুন) সকালে খেলা শেষ হওয়ার সাথে সাথে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সমর্থকরা মেসির ছবি ও আর্জেন্টিানার পতাকা নিয়ে মিছিল করে। মিছিল থেকে ব্রাজিল সমর্থকদেও উপহাসও করা হয়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হলেও উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামে আর্জেন্টিনার সমর্থকরা ২০২২ ফুট দৈর্ঘ্য পতাকা নিয়ে মিছিল করে। সমর্থকরা আশাবাদী ২০২৬ সালের বিশ^কাপও আর্জেন্টিনারই হবে।
