মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-সিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তারা ৩৩ রানে বন্ধন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার ১৩ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সজিব ২৩ ও মুজাহিদ ১৭ রান সংগ্রহ করেন। বন্ধন ক্রিকেট ক্লাবের পক্ষে অর্জুন হ্যাট্টিক সহ ৩টি, মাজিদুল ৩টি ও মিরাজ ২টি উইকেট লাভ করেন। ৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ১২ ওভার ২ বলে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বন্ধন ক্রিকেট ক্লাবের ইনিংস। দলের পক্ষে নয়ন ও ইমরান ৯ এবং বাবলু ৭ রান সংগ্রহ করেন। মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে রাকিব ৪টি, সজিব ৩টি ও হাবিব ২টি উইকেট লাভ করেন।
প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্ধসঢ়;বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, জাতীয়তাবাদি ক্রীড়া দলের কেন্দ্রীয়
কমিটির সদস্য আশরাফুল ইসলাম হেলাল, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মো. নূরুল ইসলাম, ব্যংক কর্মকর্তা মো. আলতাব হোসেন। খেলা শেষে দুই দলের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।
চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি রাসেল শেখ।
