সাঁথিয়ায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৩ জুন) বিকেলে সাঁথিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় মাহবুব মোর্শেদ জ্যােতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের (এমপি) প্রার্থী ভিপি শামসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দেসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়।