বেড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে,অন্তত ১৫ জন আহত

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের মানুষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।​রোববার (৩১ মে) দুপুরের দিকে বেড়া পৌর এলাকার সম্ভুপুর ও হাতিগারা গ্রামের সীমানা সড়কের বেড়া ডাকবাংলো ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, ডাকবাংলো ঘাটের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে হাতিগারা গ্রামের জাহান খা, আলম হোসেন ও সেলিমের নেতৃত্বে প্রায় এক দেড়শ লোকজন প্রতিপক্ষ সম্ভুপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দিন খাঁর নেতৃত্বে তারও এক দেড়শ লোকজন লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ​ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ,সহ র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েন।