মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে ভেজাল দুধ প্রস্তুকারীদের হামলা ও মারপিটে ৭জন গ্রামবাসী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে। ভেজাল দুধ উৎপাদনের কারখানার বিষয়ে গ্রামের কয়েকজন ব্যক্তি পুলিশকে তথ্য দিয়েছে মর্মে অভিযোগ তুলে দুধ উৎপাদনতারী গং এই হামলা ও মারপিটের ঘটনা ঘটায়।
ভুক্তভোগী আহতরা জানান, বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন গং কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল
দুধ তৈরি করে বাজারজাত করছেন। সম্প্রদি এনএসআই এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নটাবাড়িয়া গ্রামে
ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেন এবং প্রুর পরিমাণ ভেজাল দু”,জেলি ও কেমিকেল ধ্বংস করেন। এই ঘটনার
জন্য গ্রামের কয়েকজন ব্যক্তিকে দায়ী করে আঃ মমিন গং এই হামা ও মারপিট করে। হামলায় আহতরা হলেন,নটাবাড়িয়া গ্রামের মৎস্যজীবি
সাইদুল প্রামানিক, হাজু প্রামানিক, মহরম প্রামানিক, সাইফুল প্রামানিক, হাসেম আলী প্রামানিক, সাইজুদ্দিন প্রামানিক, ইকবাল
প্রামানিক ও সজীব প্রামানিক আহতরা অভিযোগ করেন,আঃ মমিন গং দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি কওে শিশুদেও বিষ খাওয়াচ্ছে,
একাধিবার এজন্য জরিমানাও দিয়েছেন। কিন্তু কোন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তারা এই ভেজালকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার এ বিষয়ে আহতদেও পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি।
অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
