বেড়ায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
(২৯ মে) শুক্রবার সন্ধ্যার দিকে বেড়া পৌর এলাকার পায়না চাতালপাড়া এ ঘটনা ঘটে। থানা এবং স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টাকারী লম্পট আফজাল হোসেন (৬০) ঘটনার দিন সন্ধ্যার আগে মোহনগঞ্জ বাজারের পাশে মুক্তারের বাড়িতে পৌর এলাকা বড়শিলা গ্রাম থেকে বেড়াতে আসা রজব আলির সাত বছরের শিশুকন্যাকে বেড়ানোর কথা বলে তার বাড়ি পায়না চাতালপাড়া নিজ কক্ষে নিয়ে যায়।এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আফজাল পালিয়ে যায় পরে শিশু কন্যাটিকে উদ্ধার করে মুক্তার তাঁর বাড়িতে নিয়ে আসেন।এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ এসে মুক্তার কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার দিন রাত আড়াইটার দিকে তাকে ছেড়ে দেন বলে মুক্তারের পালিত পিতা শাহিন ফকির জানান।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র, তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।